সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনৈতিক ছত্রছায়ায় ধর্ষণকারীরা পার পেয়ে যাচ্ছে: বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা এখন দেখি যেসব ঘটনা ভাইরাল হয় সেসব ঘটনারই বিচার হয়। এছাড়া হয় না। অনেকেই ভয়ে অভিযোগ করে না। কারণ বিচারহীনতার সংস্কৃতির কারণে এবং রাজনৈতিক ছত্রছায়ায় নারী নির্যাতনকারী ও ধর্ষণকারীরা পার পেয়ে যাচ্ছে।

আজ শনিবার ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এছাড়া জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ, গুড নেইবার্স বাংলাদেশসহ কয়েকটি সংগঠন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সুজনের ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান, সুজনের ঢাকা জেলা কমিটির সদস্য মাহবুবুল হক, ঢাকা মহানগর সহ সুজনের সভাপতি ক্যামেলিয়া চৌধুরী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ এর সদস্য শশাঙ্ক রায় প্রমুখ।

বদিউল আলম মজুমদার বলেন, সারা বিশ্বে এখন করোনা মহামারী চলছে সেই সাথে নারী নির্যাতন ও ধর্ষণের মহামারী চলছে। এই ধর্ষণ পরিবার কর্মক্ষেত্র সবখানে বিস্তৃত। আমাদের মধ্যেই একদল মানব রূপী দানব রয়েছে। আমরা এই মানবরুপি দানবদের পতন চাই এবং তা দ্রুত কার্যকর চাই। এসব দানবরা বিচারহীনতার সংস্কৃতির কারণেই পার পেয়ে যাচ্ছে।

তিনি বলেন, অতীতে আমরা দেখেছি যারা নারীকে ধর্ষণ করেছে, নারীর প্রতি নির্যাতন করেছে, প্রহসন করেছে, শিশুদের হত্যা করেছে, তারা এসব করে পার পেয়েছে। এখনই যদি বাধা না দেয়া যায় এর থেকে আমরা পরিত্রাণ পাবো না। বর্তমানে সব ধরনের রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এদিকে নীতি নির্ধারকরা বলছেন পৃথিবীর কোন দেশে ধর্ষণ নেই, এই বক্তব্যের মাধ্যমে তারা কি বুঝাতে চাচ্ছেন যারা ধর্ষক, যারা মানব রুপী দানব তাদেরকে উৎসাহ দিচ্ছেন।তাদেরকে অনুপ্রাণিত করছেন এসবের অবসান ঘটাতে হবে। এবং একই সাথে বিচারহীনতার অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সুজন সম্পাদক আরো বলেন, নোয়াখালীর যে নারী নির্যাতনের শিকার হয়েছেন তিনি তার কাঙ্খিত বিচার পাননি। এবং তিনি প্রথমে অভিযোগ করেননি কারণ বিচারহীনতার সংস্কৃতির কারণে এবং যারা এসব অপকর্ম করছে তারা রাজনৈতিক দলের ছত্রছায়ায় পার পেয়েই যায়।কারণ যারা এসবের প্রতিবাদ করে তাদের উপর আরো অত্যাচার চালানো হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক