শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহীতে নাবালিকাকে ধর্ষণ মামলায় আসামী লিটন গ্রেফতার

রাজশাহী মহানগরীতে (১৩) বছরের এক নাবালিকা জোরপূর্বক ধর্ষণ মামলায় লিটন হোসেন (৪২) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষিতা নাবালিকা স্থানীয় একটি স্কুলে ৭ম শ্রেণীতে পড়াশোনা করে। এ ঘটনায় নাবালিকার মা মোসাঃ নাজমা বেগম (৩৯) বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৭,তাং-১০/০২/২০২৩।
মামলার পর মতিহার থানার ওসি ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গতকাল ধর্ষক লিটনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লিটন মহানগরীর মতিহার থানার কাজলা মৃধাপাড়া এলাকার মরহুম আজিমুদ্দিনের ছেলে।
গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
এজাহারের বরাত দিয়ে ওসি জানায়, অভিযুক্ত লিটন ও নাবালিকার পরিবার ধরমপুর এলাকায় জনৈক কামালের বাড়িতে ভাড়া থাকতো।
নাবালিকার মা বাসা বাড়ীতে কাজে গেলে বাড়ি ফাঁকা থাকতো। সেই সুযোগে নাবালিকাকে একা পেয়ে বিভিন্ন সময় তার শরীরে হাত দিত এবং কু-প্রস্তাব দিত লিটন। ইতিপূর্বে বিষয়টি নাবালিকা তার মা’কে জানায় এবং তার মা প্রতিবাদ করেছিলো।
এরই ধারবাহিকতায় নাবালিকার মা কাজের জন্য বেরিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে নাবালিকাকে তার ঘরে ডেকে নিয়ে যায় লিটন। এ সময় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন সঙ্গম করে। পরে নাবালিকাকে বলে এই ঘটনা কাউকে বললে তোকে কেটে পদ্মা নদীতে ফেলে দেব। বিষয়টি ভয়ে নাবালিকা গোপন রাখে।
এরপর গত (৫ ফেব্রæয়রি) সকাল সাড়ে ১০টায় নাবালিকার বুকে পুঁজ জমে এবং বুকে ব্যাথা অনুভব করে। বিষয়টি নাবালিকা তার মা’কে জানায়। পরে তার মা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে ৩নং ওয়ার্ডে ভর্তি করেন।
এদিন নাবালিকা তার মা’কে পূর্বের সমস্ত ঘটনা বিস্তারিত খুলে বলে। পরে নাবালিকার (১৩) মা মোসাঃ নাজমা বেগম বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি আরও বলেন, মামলার দায়েরের পরেই অভিযুক্ত লিটনকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নাবালিকার শারীরিক পরিক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে নাবালিকার সেখানে চিকিৎসাধীন রয়েছে বলেও জানায় ওসি।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ