শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৯ বছরের শিশুর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।

মৃত শিশুটির নাম তাওহিদ (৯)। সে রাজশাহী নগরীর মালদা কলোনির হুমায়ুন কবিরের ছেলে।

শিশুটি করোনায় মারা যাওয়ার বিষয়টি শনিবার বিকেলে গণমাধ্যমকর্মীদের জানান তার পরিবারের সদস্যরা। এ সময় তারা শিশুটির চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনার উপসর্গ দেখা দিলে গত ২৬ এপ্রিল নমুনা দেয় শিশুটি। ওই দিন তার নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ আসে। পরের দিন শিশুটিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি বলেন, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার (৫ মে) তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে মারা যায়। তার কিডনির সমস্যা ছিল বলেও জানান ডা. সাইফুল ইসলাম।

শিশুটির আত্মীয় ও রামেক হাসপাতালের সিনিয়র নার্স কোহিনুর বেগম বলেন, কিডনির সমস্যার কারণে গত জানুয়ারিতে চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে তাকে চিকিৎসা দেয়া হয়েছিল। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হলে দেড় মাস আগে তাকে বাড়ি নিয়ে আসা হয়। এর কিছুদিন পর থেকে জ্বরে ভুগছিল শিশুটি।

শিশুটির বাবা হুমায়ুন কবির বলছেন, করোনায় আক্রান্ত হয়ে রামেকে ভর্তির পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়নি। এছাড়াও আইসিইউতে নেয়া হয়েছে শেষ মুহূর্তে।

এর আগে তাকে আইসিইউতে নেয়া প্রয়োজন ছিল। বেড ফাঁকা থাকলেও তাকে আইসিইউতে নেয়া হয়নি বলেও অভিযোগ করেন ওই শিশুর বাবা হুমায়ুন কবির।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার