রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজ্য দখলের লড়াইয়ে ট্রাম্প-বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত দৌড়ে মধ্য-পশ্চিমাঞ্চলীয় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

এই রাজ্যগুলোর ভোট নির্বাচনে জয়-পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

আইওয়ায় অনেকটা আগ্রাসী ভূমিকা নিয়েছেন জো বাইডেন। ২০১৬ সালের নির্বাচনে এই রাজ্যে ১০ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে মিনেসোটায় প্রচারণা চালাচ্ছেন মি. ট্রাম্প, চার বছর আগে যে রাজ্যে হিলারি ক্লিনটন সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন।

মঙ্গলবারের নির্বাচনের আগে জরিপে সারা দেশে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন জো বাইডেন।

তবে মি. ট্রাম্পের সঙ্গে তার এই ব্যবধান বেশ কয়েকটি রাজ্যে খুব সামান্য। এসব রাজ্যের ভোটাররা যেকোনো প্রার্থীকেই ভোট দিতে পারেন এবং মঙ্গলবারের নির্বাচনের ফলাফল গড়ে দিতে পারেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে সাড়ে আট কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাদের মধ্যে সাড়ে পাঁচ কোটি ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন।

সব মিলিয়ে গত এক শতকের মধ্যে এবারই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়তে যাচ্ছে।

জরিপে দেখা যাচ্ছে, দোদুল্যমান রাজ্যগুলোয় ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন জো বাইডেন।

আইওয়া এবং জর্জিয়ায় ১৯৯২ সালে বিল ক্লিনটনের পর থেকে আর কোন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জয়ী হননি। টেক্সাসেও ১৯৭৬ সালে জেরেমি কার্টারের পর আর কোন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জয় পাননি।

অন্যদিকে ১৯৭২ সালের পর থেকে মিনেসোটায় জয় পাননি কোন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। মিশিগান, উইসকনসিন আর পেনসিলভানিয়াতেও প্রচারণায় জোর দিয়েছেন মি. ট্রাম্প।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ