শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাতটা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার

তীরে এসে তরি ডুবল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের।

ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত ঠিকঠাক রক্ষণ করে গেলেও শেষ দুই মিনিটে ঘটল বিপত্তি। দুই আর্জেন্টাইনের ঝলকে ৮৮ মিনিটে গোল খেয়ে ইউরোপা লিগ থেকে বিদায় নিল এ মৌসুমে ইউরোপা লিগে চমক জাগানো উলভস। বর্ষীয়ান মিডফিল্ডার এভার বানেগার ক্রস থেকে লুকাস ওকাম্পোসের গোল উলভসকে ছিটকে সেভিয়াকে নিয়ে গেল সেমিফাইনালে। সেমিতে আরেক ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাবটি।

এর আগে সেভিয়ার হয়ে দুবার ইউরোপা লিগ জিতলেও তৃতীয়বার জিততে বানেগা কতটা মরিয়া, দেখিয়ে দিয়েছেন এই ম্যাচে। আর হবেন না কেন? এ মৌসুমের শেষে প্রিয় ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, যোগ দিচ্ছেন আল শাবাবে। নিজের শেষটা রাঙাতেই যেন দুর্দান্ত ফর্মে আছেন এই তারকা। আর সেই ফর্মের ঝলকেই ম্লান হয়ে গেল উলভস। বানেগার ক্রস থেকে আসা ওকাম্পোসের হেড থেকেই মিলল সেমির টিকিট। মৌসুমে এটা ওকাম্পোসের ১৭তম গোল। এমনিতেই ইউরোপা লিগের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মানা হয় বানেগাকে, এবার জিতলে হয়তো সামান্যতম সন্দেহও থাকবে না আর!

তবে উলভসের স্ট্রাইকার রাউল হিমেনেজও হারের জন্য নিজেকে দোষ দেবেন। তাঁর পেনাল্টিটা মিস না হলে হয়তো খেলার ফলাফল অন্যরকমও হতে পারত।

২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগে এই সেভিয়াই দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। এবার ইউরোপার সেমিতে পুরোনো সেই শত্রুতা ফিরে আসছে আবার। ইউনাইটেড কী পারবে সে হারের শোধ তুলতে? দেখা যাক!

ওদিকে এক কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন ঝলক থাকলে আরেকটিতে ছিল সাম্বার সুবাস। সুইজারল্যান্ডের এফসি বাসেলকে ৪-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্ক। চার গোলের তিনটি করেছেন ব্রাজিল তারকারা—অ্যালান প্যাট্রিক, দোদো ও তাইসন। আরেকটি গোল ইউক্রেনের ব্রাজিল-বংশোদ্ভূত তারকা জুনিয়র মোরায়েসের। সেমিতে শাখতার খেলবে ইন্টার মিলানের বিপক্ষে।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা