শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাতের আঁধারে বাসরঘর ছেড়ে পালালেন বর-কনে!

রাতের আঁধারে আয়োজন করে যখন চলছিল বাল্যবিয়ে, ঠিক তখনই খবর পেয়ে বিয়েবাড়িতে রাতেই ছুটে যান ইউএনও। ইউএনওর উপস্থিতি বুঝতে পেরে বাসরঘর থেকে দৌড়ে পালিয়ে যান নবদম্পতি ও বিয়েবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামে। শনিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।

ইউএনও তমাল হোসেন জানান, মামুতপুর গ্রামের মো. তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুল সরকারের (২৫) সঙ্গে পার্শ্ববর্তী এলাকা দুধগাড়ী গ্রামের মো. আনোয়ার হোসেনের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নূপুরের (১৫) বাল্যবিবাহের খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়া হয়। বিয়েবাড়ির লোকজন আমাদের উপস্থিতি বুঝতে পেরে বর-কনেসহ সবাই দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে উভয়পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী