শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাষ্ট্রীয় মর্যাদায় কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের দাফন সম্পন্ন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান (৭০) আর নেই।

মঙ্গলবার (৯ জুলাই) বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানা গেছে, কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজালদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান দীর্ঘদিন জঠিল রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…. রাজেউন)।
মৃত্যকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধার মরদেহ হিজালদী গ্রামে আনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে হিজালদী ঈদগাহ ময়দানে মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। সম্মান প্রদর্শনে গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মরহেমর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানার এসআই রনজিৎ কুমার, এমপি’র সহধর্মিনী উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইযা ইয়াসমীন রত্না, আ.লীগ নেতা আনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি ও এলাকার সর্বস্তরের মানুষ।

শ্রদ্ধা নিবেদনের পর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা