শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাস্তার মোড়ে গাড়ি দাঁড়ালেই জরিমানা: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীর রাস্তা যানজটমুক্ত ও যান চলাচলে শৃঙ্খলা আনতে মোড়গুলোতে গাড়ি দাঁড়ানো ও যাত্রী ওঠা-নামা বন্ধ করতে হবে। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে পরিকল্পনা করে এটি বাস্তবায়ন করা হবে। কেননা বিশৃঙ্খলার সংস্কৃতি থেকে বের হয়ে না আসতে পারলে আমাদের পরবর্তী প্রজন্মকেও এর কুফল ভোগ করতে হবে।

মঙ্গলবার ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত ট্রাফিক বিভাগ কর্তৃক রুজুকৃত মামলা, রেকারিং, জরিমানা ইত্যাদি সংক্রান্তে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আবদুর রাজ্জাকসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেরিবাঁধ এলাকার যানজট নিরসনে করণীয় সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে বেরিবাঁধগুলো যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেখান থেকে বালু ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলতে হবে। ড্রাইভিং লাইসেন্স ও শৃঙ্খলা সংক্রান্ত ট্রাফিক মামলা বৃদ্ধি করে চালকদের নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে।

ডিএমপিপ্রধান বলেন, অনেক গাড়ি ট্রাফিক পুলিশের দেয়া সিগন্যাল অমান্য করে থাকে। সিগন্যাল অমান্যকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ও রাস্তায় অচল গাড়িগুলো রেকারিং করে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন