বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রূপপুরে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার, ৩ বেলারুশীয় আটক

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বিদেশি নাগরিকদের জন্য আবাসন প্রকল্প গ্রিনসিটির একটি ভবনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

জানা গেছে, কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মারামারির ঘটনা ঘটে। এতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিনসিটির ওই আবাসিক ভবনে যায় পুলিশ। রাতে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মারামারির ঘটনায় আরও এক কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, ‘কাজাখস্তানের ওই নাগরিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান একটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ভাষাগত সমস্যার কারণে পুরো বিষয়টি বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এই মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না। আমরা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি।’

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী