বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লঞ্চে অগ্নিকাণ্ডের ৯ম দিনের মতো চলছে উদ্ধার অভিযান

ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের নবম দিন আজ। এ ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদীতে নিখোঁজদের সন্ধানে আজও চলছে উদ্ধার অভিযান।

শনিবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা স্পিডবোট ও ডুবুরি নিয়ে অভিযান শুরু করেন। এদের সঙ্গে যোগ দিয়েছে নৌপুলিশের একটি দল। তারা নদীর একপ্রান্ত থেকে অপরপ্রান্তে খুঁজে ফিরছেন।

এদিকে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় সুগন্ধা নদীর তীরে পৌর মিনিপার্কে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ। শুক্রবার বিকালে এর আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নেন- জেলা প্রশাসক মো. জোহর আলী, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও কাউন্সিলর হাফিজুর রহমান।

দোয়ায় অংশ নিতে উপস্থিত হন উদ্ধার কাজে অংশ নেওয়া শত শত মানুষ ও নিহতের স্বজনরা। তারা অধির আগ্রহে অপেক্ষা করছেন লঞ্চে থাকা তার আত্মীয়ের দেখা পান কিনা।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে এলে ইঞ্জিনে ত্রুটির কারণে আগুন লাগে। প্রথমদিন লঞ্চ থেকে ৩৭ জন এবং গত নয় দিনে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।

এছাড়া বরিশাল ও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর