রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাবসা ইউপি পরিষদে ওয়ারেশকামে তথ্য গোপন করে জমির নামপত্র করার অভিযোগ

লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গায় ওয়ারেশ ফাঁকি দিয়ে জমির নামপত্র করে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গার গ্রামের জিতেন্দ্র নাথ সরকারের প্রথম স্ত্রী পানো বালা সরকারের নামে বিনেরপোতা মৌজার জেএল ৭২১ নং খতিয়ান ও ২২৪ দাগের ১৮ কাটা রেকর্ডী সম্পত্তি রয়েছে।

কয়েকবছর আগেই পানো বালা সরকার দুই মেয়ে বাসন্তী টুনি ও শ্যামলী সরকারকে রেখে মারা যায়। উক্ত পানো বালা সরকার মারা যাওয়ায় তার ওয়ারেশ সূত্রে এই জমির মালিক দুই বোন বাসন্তী টুনি ও শ্যামলী সরকার। বাসন্তী টুনির স্থানীয় স্বজনরা জানান, বাসন্তী টুনির বিয়ের পর অনুমান পাঁচ বছর পূর্বে সে ভারতে স্বামীর বাড়িতে চলে যায়।

এরপর বাসন্তী টুনি তার পিতার বাড়িতে নিয়মিত বেড়েতে আসতো বলে স্থানীয়রা জানান। একপর্যায়ে পানো বালা সরকারের নামনীয় জমির ওয়ারেশ বাসন্তী টুনি ও শ্যামলী সরকার। কিন্তু বাসন্তী টুনি ভারতে স্বামীর বাড়ি থাকার সুবাদে বাসন্তী টুনির পিতা জিতেন্দ্র নাথ সরকার তার বোন শ্যামলী সরকার কয়েকদিন আগে লাবসা ইউনিয়ন পরিষদে গিয়ে বাসন্তী টুনির নাম পরিচয় ও তথ্য গোপন করে বাসন্তী টুনির বোন শ্যামলী নামে ওয়ারেশকাম নেয় এবং ভুমি অফিস থেকে জমির নামপত্র করে বাসন্তী টুনির পিতা জিতেন্দ্র নাথ সরকার। তবে ওই নামপত্র করা জমি বাসন্তী টুনির বোন শ্যামলী সরকার বিক্রি করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বাসন্তী টুনির স্বজনরা।

বাসন্তী টুনির পিতা জিতেন্দ্র নাথ সরকারের সাথে এবিষয়ে কথা বললে তিনি বলেন আমার প্রথম স্ত্রী পানো বালা সরকারের পক্ষে দুই মেয়ে বাসন্তী টুনি ও শ্যামলী। আমার বাসন্তী মেয়েটি ভারতে স্বামীর বাড়ি আছে। আর এই দেশে ফিরে আসবে না, তাই আমার আরেক মেয়ে শ্যামলীর নামে ওয়ারেশকাম নিয়ে জমি নামপত্র করেছি। লাবসা ইউপি ২ নং ওয়ার্ডের মেম্বার মনিরুল ইসলাম মনি বলেন, জিতেন্দ্র নাথ সরকারের মুখে শুনেছি তার দুই মেয়ে সন্তান ছিল।

জিতেন্দ্র নাথ সরকারের কাছ থেকে একটি এভিডেভিড অঙ্গিকারনামা দেয়। তাই তার এক মেয়ের নামে ওয়ারেশকাম দেওয়া হয়েছে। এ ব্যাপারে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, জিতেন্দ্র নাথ সরকারের দুই মেয়ে সন্তান। এক মেয়ে ভারতে একেবারে চলে গেছে আমি শুনেছি। তবে ইউপি মেম্বারের সনাক্তকে তাদের ওয়ারেশকাম দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন বাসন্তী টুনির স্বজনরা সহ এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা