শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাল-সবুজ পতাকা যতদিন থাকবে ততদিন বিএনপি থাকবে: রিজভী

‘আগামী ১০-১৫ বছরে বিএনপি বলে কোনো দল বাংলাদেশে আর থাকবে না’- প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সদ্য পদত্যাগী উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘হঠাৎ বিদেশ থেকে এসে গতকাল সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তার দাম্ভিকতাপূর্ণ কণ্ঠ শুনে দেশের মানুষ স্তম্ভিত-হতবাক হয়েছেন। একই সঙ্গে জনগণ অট্টহাসিও দিয়েছেন।’

তিনি বলেন, ‘তার মানে এই সময়ে তারা বিএনপিকে ধ্বংস ও নিঃশেষ করে দেবে। দেশে শুধু একটাই রাজনৈতিক দল থাকবে। যেখানে ভিন্ন মতাদর্শের কেউ থাকতে পারবে না, কেউ স্বৈরাচারী সরকারের সমালোচনা করতে পারবে না, বাকশাল-২ স্থাপিত হবে।’

বিশ্বের মানচিত্রে লাল-সবুজের পতাকা যতদিন থাকবে ততদিন এই দেশে বিএনপি থাকবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

রোববার (১৯ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘এই উপদেষ্টাবের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অনুগতরা দশকের পর দশক ধরে বিএনপিকে ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছে। ওয়ান/ইলেভেনের বেআইনি সরকারও সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বরং বিএনপি এখন বাংলাদেশের ঘরে ঘরে তৃণমূল শক্তি। যতবার আঘাত এসেছে ততবার আরও শক্তিশালী হয়েছে। বিএনপি প্রতিবারই চক্রান্তের চোরাবালি থেকে জেগে উঠে চতুর্দিকে আবার বিস্তার লাভ করেছে। বিএনপির রাজনীতি তো হচ্ছে এই দেশে মৃত্তিকা থেকে উৎসারিত ও মানুষের বুকের ভেতরে প্রথিত। সুতরাং আগামী ১০-১৫ বছর কেন বিশ্বের মানচিত্রে লাল-সবুজের পতাকাটি যতদিন থাকবে ততদিন এই দেশে বিএনপি থাকবে ইনশাআল্লাহ!’

তিনি বলেন, ‘আমি শুধু সজীব ওয়াজেদ জয়কে বলবো ইতিহাস পড়ুন। স্বৈরাচাররা যখন ক্ষমতার মসনদে বসে থাকে তখন অন্ধের মতো দাম্ভিকতা দেখায়। ফেরাউন পানিতে ডুবে যাওয়ার আগের দিনও জানতো না আগামীকাল তার শেষদিন। এ ধরনের কথা আপনি পূর্বেও অনকবার বলেছেন। আপনার কথাগুলো এখন বাসি হয়ে গেছে। জনগণের দাবি মেনে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন আওয়ামী লীগের অবস্থান কী হয়।’

বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী দুর্বৃত্ত অক্ষশক্তির পক্ষ নিয়েছে জনগণের কষ্টার্জিত টাকায় বেতনভোগী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী দলীয় পোষ্য দলদাস কর্মকর্তারা। তাদের বিরোধীদল দলন-দমন-নিঃশেষ করার ভয়ঙ্কর জুলুম, নিপীড়ন, গ্রেফতার তাণ্ডব সমস্ত সীমা লঙ্ঘন করেছে। কিন্তু তাদের জানা উচিত এই নিশুতি সরকারই শেষ সরকার নয়। কিছুদিন পরেই হবে জনগণের সরকার। তখন এই আজ্ঞাবাহী দলদাস পোশাকি সন্ত্রাসীদের পরিণতি কী হবে জনগণ সিদ্ধান্ত নেবে।’

রিজভী আরও বলেন, ‘৪৮ ঘণ্টার শান্তিপূর্ণ হরতালের প্রথমদিন সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে সফল করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি সারাদেশের নেতাকর্মী ও জনগণকে মোবারকবাদ জানাচ্ছি।

‘একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আরও জোরদার ও তীব্রতর করার মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করুন’- বলেন রিজভী।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান