সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাশকাটা ঘরে চুরি!

যে লাশকাটা ঘর শুনলেই গা ছমছম করে প্রায় ওঠে সবারই। ভয়ে সাধারণ মানুষ আশপাশেও যেখানে যায় না। কিন্তু সেই লাশকাটা ঘরেই যদি ঘরেই চুরির ঘটনা ঘটে, তবে তা সবাইকে অবাক করবে নিঃসন্দেহে। আর এমন অবাক করা ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে।

ঝালকাঠি শহরের পূর্বচাদকাঠির ব্র্যাক মোড়ে অবস্থিত সদর হাসপালের লাশকাটা ঘরটি গত শুক্রবার রাতে চুরি হয়েছে। চোর চুরি করে নিয়ে যায় মর্গের বিভিন্ন সরঞ্জাম। শুক্রবার সকালে লাশকাটা ঘরের তালা খোলা দেখে বিষয়টি ধরা পড়ে।

লাশকাটা ঘরের দায়িত্বরত পলক ডোম জানান, শুক্রবার সকালে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে আনা হলে তিনি সেখানে যান।
কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ সব সরঞ্জামই চোর চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুয়াল হাসান বলেন, লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর। এখানে ভয়েও সাধারণ মানুষ ঢোকেনা। সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে একটি মরদেহ আনা হয়েছে। সরঞ্জাম চুরি হওয়ায় ময়নাতদন্তের কাজ করতেও এখন হিমশিম খেতে হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?