বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছাল বাংলাদেশ

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ বৈশ্বিক পাসপোর্ট সূচকের তালিকা প্রকাশ করেছে। সংস্থাটির ২০২২ সালের দ্বিতীয় সংস্করণের শক্তিশালী পাসপোর্ট সূচকে অবনতি ঘটেছে বাংলাদেশের। এতে বাংলাদেশের অবস্থান ১০৪তম, যা গত প্রান্তিকের চেয়ে এক ধাপ নিচে। ওই প্রান্তিকে গতবার বাংলাদেশ একবারে পাঁচ ধাপ ওপরে উঠে ১০৩তম হয়েছিল।

মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক এই পরামর্শক প্রতিষ্ঠান। যেখানে সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া। এদিকে, পাসপোর্ট সূচকে বাংলাদেশের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের র‌্যাংকিং ৮৪। মিয়ানমারের অবস্থান ৯৮।

এখন অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা রয়েছে ১০৩ নম্বরে। আর পাকিস্তানের অবস্থান ১০৯তম।
এছাড়া গত প্রান্তিকের সূচকের সঙ্গে তুলনা করলে শীর্ষ ১০ র‌্যাংকিংয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। জাপান ও সিঙ্গাপুর গতবারও শীর্ষস্থানটি দখলে রেখেছিল।

দেশ দুটির পাসপোর্টধারীরা আগে থেকে ভিসা নেওয়া ছাড়াই বিশ্বের ১৯২টি গন্তব্যে প্রবেশাধিকার পান।
এদিকে, এবারের তালিকায় ইউক্রেনের র‌্যাংকিং ৩৪ এবং রাশিয়া এবার কয়েক ধাপ নেমে ৪৯-এ অবস্থান করছে। গতবার রাশিয়ার র‌্যাংকিং ছিলো ৪৬তম স্থানে। এছাগা এবারের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্যের পাসপোর্ট। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে ষষ্ঠ স্থানে।

সূত্র : হেনলি অ্যান্ড পার্টনারস ওয়েবসাইট।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর