শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শায়খ আহমাদুল্লাহর অস্ত্রোপচার

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

শারীরিক অবস্থা পর্যালোচনায় জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। শায়খ আহমাদুল্লাহর অসুস্থতার কথা জানিয়ে দ্রুত তার সুস্থতা কামনা করা হয়েছে।

বুধবার এই ইসলামি আলোচকের পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়—

‘আপনারা জানেন, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) বেশ কিছু দিন ধরে অসুস্থ। মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে তার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে একটি অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন’।

‘আজ রাতে অপারেশনটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। অবস্থার উন্নতি হওয়ার আগ পর্যন্ত জুমার খুতবা, লাইভ প্রশ্নোত্তর, জাপানের আসন্ন দাওয়াতি সফরসহ তার সকল প্রোগ্রাম স্থগিত থাকবে। সুস্থ হওয়ার পর তিনি যথারীতি কাজে যোগ দেবেন ইনশাআল্লাহ’।

‘আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ দান করেন, তিনি যেন আবার দাওয়াহর ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন— এ জন্য আপনাদের আন্তরিক দোয়া কামনা করছি’।

এর আগে গত ৩১ আগস্ট অসু্স্থ অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন শায়খ আহমাদুল্লাহ। এর কিছু দিন পর ৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে বাসায় বেড রেস্ট দেওয়া হয় তাকে।

এর মাঝে গত ২৫ সেপ্টেম্বর দাওয়াতি সফরে দক্ষিণ কোরিয়া যান শায়খ আহমাদুল্লাহ। পাঁচ দিনের সফর শেষে ৩০ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার কিছু দিন পর আবার অসুস্থ হয়ে পড়েন এই ইসলামি আলোচক।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারেরবিস্তারিত পড়ুন

  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪