শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাতক্ষীরায় ১০৭টি পূজামন্ডপে নগদ অর্থ বিতরণ- এমপি রবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন হতে বরাদ্দকৃত জিআর সদর উপজেলার পূজামন্ডপ সমূহে বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা সদরের আয়োজনে ও সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ- জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সদর উপজেলা
আনসার কর্মকর্তা মাহফুজুর রহমান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শীল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সাহিত্য সম্পাদক অসীম কুমার দাশ সোনা, পলাশপোল পূজামন্ডপের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, রায় দুলাল চন্দ্র, জেলা মন্দির যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষ প্রমুখ।

শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তার স্বার্থে সাতক্ষীরা জেলা প্রশাসন প্রত্যেকটি পূজামন্ডপ সিসি ক্যামেরায় আওতায় আনার সিদ্ধর্ন্ত নিয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন হতে বরাদ্দকৃত জিআর সদর উপজেলার ১০৭ টি পূজামন্ডপ সমূহে নগত অর্থ হিসেবে ২ কোটি ২০ লক্ষ ৪ হাজার ২ শ’ টাকা প্রতিটি পূজামন্ডপে ২০ হাজার ৬ শ’ টাকা
হারে বিতরণ করা হয়েছে। এসময় প্রশাসনের কর্মকর্তা ও সনাতন ধর্মালম্বী নেতারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা
  • প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু
  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত