বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন শেখ আফিল এমপি

এম ওসমান, বেনাপোল (যশোর): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনের নৌকা মার্কা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

বুধবার সকালে বেনাপোল পৌর ও বেনাপোল ইউনিয়ানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচারণা, গণসংযোগ ও পথ সভায় তিনি এসব কথা বলেন।

বেনাপোল ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড গয়ড়া প্রাথমিক বিদ‍্যালয় মাঠ, ৮ও ৯নং ওয়ার্ড বড়আঁচড়া দাখিল মাদ্রাসা মাঠে, ৭নং ওয়ার্ড খড়িডাঙ্গা এবং ১ ও ২নং ওয়ার্ড পোড়াবাড়ি নারায়নপুর প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এসব নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব বজলুল রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ্ আহম্মেদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওহিদুজ্জামান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ্ দৌলা সরদার অলোক, বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন, কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি সদস্য মনিরুজ্জামান মিন্টু, আঃ আজিত, শহিদ ও বিল্লাল হোসেন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার