বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় নিহতের দুই মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় নিহতের দুই মাস পর আদালতের নির্দেশে তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার বেলা ১২ টার সময় উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত তাসলিমা আমলাই গ্রামের নূর আহম্মেদের স্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিন ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম।

উল্লেখ্য, গত ২৬ শে আগষ্ট ফযরের নামাজের জন্য ভোরে মসজিদে যায় তাসলিমার স্বামী নুর আহম্মেদ। নামাজ শেষে বাড়ি এসে তিনি স্ত্রীকে ডাকাডাকি করেন। পরে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন তার স্ত্রীর খাটের উপর এক পা নিচে এক পা দিয়ে উপুড় হয়ে এবং মাথার পিছনে উপর একটি বালিশ দিয়ে পড়ে আছে। পরে মাথা থেকে বালিশ সরিয়ে দেখে মাথায় একটি আঘাতের ক্ষত চিহ্ন।

এসময় তাকে উল্টায়ে দেখে মুখমন্ডলে রক্ত নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং জিহ্বা একটু বের হয়ে আছে। তখন নুর আহম্মেদ চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে দেখে যে তার স্ত্রী মারা গেছে। পরে পরিবারের চাপে পড়ে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে তাকে দাফন করা হয়। পরে তিনি স্ত্রীর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নই এটা হত্যা এবং হত্যাকারী তার আপন দুই ভাইপোর নাম উল্লেখ করে স্বামী নুর আহম্মেদ আদালতে মামলা করলে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালত নির্দেশ দেন।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন