শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা আইনশৃংখলা বিষয়কসহ ৩ কমিটির মাসিক সভা

কলারোয়ায় আইন শৃংখলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভাসহ ৩টি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে পর্যায়ক্রমে সভা ৩ টি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি উপজেলা ব্যাপি আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, জনগনের সেবা নিশ্চিত করা ও বেসরকারি উন্নয়ন সংস্থার সকল কার্যক্রম আরো গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা(ভূমি) আব্দুল্যা আল মামুন, থানার অফিসার ইনচার্জ( ওসি) সামসুল আরেফিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম নাহিদ, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, সমবায় কর্মকর্তা অনিমেষ কুমার দাশ,
মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার,এনজিও প্রতিনিধি মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, এনজিও সমন্বয়কগণ, ব্যবসায়ী প্রতিনিধি ও সূধিবৃন্দ।

উল্লেখ্য, সভায় এনজিও সমন্বয়ক সভা, আইন শৃংখলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ