শার্শায় যৌথ অভিযানে ২শ’ লিটার ডিজেল জব্দ, দুইজনকে জরিমানা


যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ টাস্কফোর্সের অভিযানে ২শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ দুইজনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মখদুম’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্য এবং শার্শা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে পরিবহনকৃত ২শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে অতিরিক্ত জ্বালানি তেল বিক্রির দায়ে জহুরা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত তেল ক্রয় ও পরিবহনের দায়ে উপজেলার টেংরা গ্রামের আজগর আলীর ছেলে শাহাবুদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ১৯ হাজার টাকা।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বাগআঁচড়ার ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অতিরিক্ত লাভের আশায় ছোট-বড় ড্রামে করে পার্শ্ববর্তী সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার করে আসছিল। টাস্কফোর্সের এ অভিযানে তাদের এ কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খুলনা- ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন


