বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় চোরাইকৃত মাছ আড়ৎতে বিক্রয়’কালে গ্রেপ্তার ২

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় মাছের আড়ৎতে চুরি করা মাছ বিক্রয় করার সময় দুইজন ব‍্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৯ টার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত দুই ব্যক্তির পরিচয় পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি।

জানা গেছে, মঙ্গলবার সকালে শার্শার বাগআঁচড়া বাজারে আমিনিয়া ফিস নামক মাছের আড়ৎতে চুরি করা মাছ বিক্রয় করার সময় জনতার হাতে ধরা পড়ে। পরে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঐ দুইজনকে আটক করে বাগআঁচড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

আমিনিয়া ফিস এর মালিক আলহাজ্ব মোহাম্মদ আলী মোল্লা জানান, দশ (১০) কেজি রুই মাছ ১৮৫ টাকা দরে মোট ১ হাজার ৮ শত ৫০ টাকা বিক্রি করা হয়েছিল। পরে পুলিশ এসে মাছ বিক্রয়কৃত টাকা, বিক্রয় রশীদ, অবিক্রয়কৃত আরো ৯ পিচ বড় কাতলা মাছ আনুমানিক ওজন ৩৫ কেজি মাছ’সহ তাদেরকে আটক করে নিয়ে যায়।

একটি সূত্র বলছে, আটক ব‍্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মাছ চুরি করে এনে বাগআঁচড়া বাজারে বিক্রয় করে আসছিল। কিন্তু স্থানীয় কিছু নেতা টাইপের ব্যক্তি এই কাজে জড়িত থাকার কারণে তাদেরকে কেউ কিছু বলার সাহস পেত না।

এদিকে শার্শার বাগআঁচড়া মাছ বাজারে চুরি করা মাছ বিক্রয় করার সময় দুই চোরকে আটক করা হয়েছে, এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে, সাধারণ ঘের ব্যবসায়ীরা চোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘের মালিকদের দাবি, বিভিন্ন সময় রাতের আঁধারে তাদের ঘের থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম জানান, জব্দকৃত মাছ ও দুই চোরকে থানায় সোপর্দ করা হয়েছে। আসামীর পরিচয় জানতে চাইলে তিনি এসআই আলহাজ্ব এর কাছ থেকে নিতে বলেন। পরে এসআই আলহাজ্ব এর মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ কারণে আটককৃত আসামিদের পরিচয় জানা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার