মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় অবৈধ ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় মা-ছেলে নিহত

যশোরের নাভারন-সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার নাভারণে এক মর্মান্তিক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের নাভারণ তুলি সিনেমা হলের সামনে অবৈধ ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় মটরসাইকেল আরোহী ৩জন আহত হয়। স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বিকালে মা-ছেলের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার শেয়ালঘোনা গ্রামের ছফুরা বেগম (৭২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৪২)। এ ঘটনায় তাদের সাথে রায়সা নামে (৭) বছরের শিশু আহত হয়েছে।

যশোর জেনারেল হাসপাতলের জরুরী বিভাগের চিকিৎসক অমিয় দাশ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শিশুটির অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।

নাভারন হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, ট্রাক্টর চালককে আটক করা হয়েছে এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা