রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় অবৈধ ক্লিনিক মালিকে ১লক্ষ টাকা জরিমানা

যশোরের শার্শার বাগআঁচড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি নাম বিহীন অবৈধ ক্লিনিক মালিক ডা. আব্দুল জলিলকে ১লক্ষ টাকা জরিমানা এবং ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষনা করেছেন।

মঙ্গলবার বেলা ১২টার সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথী।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার মো. ইউসুফ আলী জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে শার্শার বাগআঁচড়া বাজারে লাইসেন্স ছাড়া গ্রাম্য ডাক্তার ও গ্রাম্য নার্স দিয়ে চলছিল একটি অবৈধ ক্লিনিক। এমনকি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই নামমাত্র চিকিৎসাসেবা দিয়ে প্রতারণা করে আসছিলো এ ক্লিনিক। স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই, গ্রাম্য ডাক্তার ও গ্রাম্য নার্স দিয়ে প্রতিদিন রোগী দেখা ও প্যাথলজিক্যালে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভর্তি করা হচ্ছে রোগী। অভিযানের সময় এমন অনিয়মের চিত্র উঠে আসায় ক্লিনিক মালিক ডা.আব্দুল জলিলকে ১লক্ষ টাকা জরিমানা এবং ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষনা করেছেন।

স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম-অসঙ্গতি রুখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথী বলেন, লাইসেন্স বিহীন, গ্রাম্য ডাক্তার ও গ্রাম্য নার্স দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ ক্লিনিক পরিচালনা করায় এলাকার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে ছিলো গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে নাম বিহীন অবৈধ ক্লিনিক মালিক ডাঃ আব্দুল জলিলকে ১লক্ষ টাকা জরিমানা এবং ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষনা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক