শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ডিভোর্স দেয়া স্ত্রীকে কুপিয়ে জখম : স্বামী আটক

যশোরের শার্শা উপজেলার নাভারণে রওশনয়ারা (৫০) নামে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সাবেক স্বামী আনোয়ারুল ইসলাম।

সে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আনারুল ইসলামের স্ত্রী।
এঘটনায় গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঐ মহিলা।

মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামে মহিলার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আনারুল পেশায় একজন মাদক ব্যবসায়ী এবং রওশনয়ারার ডিভোর্সী স্বামী। দীর্ঘদিন ধরে তাদের দু’জনার মধ্যে কোন যোগাযোগ ছিলো না।
নতুন করে স্ত্রীকে আবারও ফিরে পেতে কিছুদিন যাবত রওশনয়ারার বাড়ির আশেপাশে ধর্না দেওয়া এবং তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করছিলো সে। রওশনয়ারা নানাবিধ চাপ থেকে বাঁচতে থানায় অভিযোগ করার জন্য ঘটনার দিন যেতে চাইলে সে বিষয়টি আঁচ করে ফেলে সুচতুর আনারুল। অতি কৌশলে ধারালো অস্ত্র নিয়ে আগে ভাগেই রওশনয়ারার বাড়ির ভিতর প্রবেশ করে গোপনে পালিয়ে থাকে।

কিছুক্ষণ পরে রওশনয়ারা বাড়িতে ঢুকলেই অতর্কিত হামলা করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে গ্রামের মধ্যে দিয়ে প্রকাশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের সাধারন জনতা আনারুলকে ঘিরে ধরলে নিজে থেকেই নাভারণ সার্কেল অফিসার মহোদয়ের নিকট আত্মসমর্থন করে।

এদিকে গুরুতর আহত রওশনয়ারাকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করা হয়।

বিকাল ৪ টার সময় সেখানেও অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।

নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, ঘাতক আনারুল নিজ মুখে ঘটনার সত্যতা মুলক জবানবন্দি দিয়েছে। তাকে অপরাধী সাভ্যস্ত করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা তদন্ত করে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক