রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় দূর্গোৎসব উপলক্ষ্যে পূজামন্ডপে সরকারি নগদ অর্থ প্রদান

যশোরের শার্শা উপজেলায় বসবাসরত সোনাতন ধর্মাবলম্বীদের শারদীয় আসন্ন দূর্গা পূজা উপলক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

রবিবার বেলা ১২টার সময় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সার্বজনীন দূর্গোৎসব উপলক্ষ্যে শার্শা উপজেলার সোনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা ও সরকারি তহবিল থেকে নগদ অর্থ প্রদাণ অনুষ্ঠানে উপজেলায় ২৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের কাছে ১৮ হাজার টাকা করে ৪ লক্ষ ৫০ হাজার টাকা প্রদাণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন নিজস্ব তহবিল থেকে প্রতিটি পূজামন্ডপের জন্য ৩হাজার টাকা করে অনুদান দেন।

শার্শা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বের ন্যায় মহামারী করোনা ভাইরাসের কারণে শার্শা উপজেলাতেও দূর্গাপূজা হবে কিন্তু কোন ভাবে দুর্গোৎসব করা যাবেনা। কোন প্রকার আরতি প্রতিযোগিতা করা যাবেনা। কেবল দুর্গোনাশিনী দূর্গা মায়ের আরতি করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখার সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক শ্রী নীল কমল সিংহসহ সকল পূজা উৎযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগন।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস