বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় নিখোঁজের একদিন পর নদীর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

যশোরের শার্শায় নিখোঁজের এক দিন পর বেতনা নদীর কচুরিপানার নিচ থেকে নাসির মোল্লা (৪৮) নামে এক চাউল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

শনিবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার নারায়নপুর গ্রাম সংলগ্ন বেতনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নিখোঁজ হয় নাসির মোল্লা নামের এই ব্যক্তি। এসময় সম্ভাব্য সব জায়গায় নাসির মোল্লার পরিবার খোঁজ খবর নিলেও তার কোন সন্ধান না পেয়ে প্রশাসনের সরনাপন্ন হন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নাসির উদ্দীন বেতনা নদী থেকে কচুরিপানা তোলার কাজ করছিলেন। কাজের যে কোন এক সময় তিনি পানির তলে ডুবে যান। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। শুক্রবার সন্ধ্যায় প্রশাসনসহ বেনাপোল ফাঁয়ার সার্ভিসের কর্মীরা নির্ধারীত যায়গা পরিদর্শন করেন এবং খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করলে শনিবার সকালে ডুবে যাওয়া স্থান থেকে ১শত গজ দূরে কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন।

নিহত নাসির মোল্লা বরিশাল জেলার কেউতা গ্রামের জয়নুদ্দীন মোল্লার ছেলে। সে স্ত্রী ৩ সন্তানকে নিয়ে শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামে বসবাস করতেন। স্থানীয় নারায়নপুর বাজারে তিনি দীর্ঘদিন ধরে চাউলের ব্যবসা করে আসছিলেন।

এসময় খুলনা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সাব অফিসার মোশাররফ হোসেন, টিম লিডার সাইদুল ইসলামসহ বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেনাপোল স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, গতকাল এক ব্যক্তি বেতনা নদীতে ডুবে গেছে এমন খবর পেয়ে সন্ধ্যায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজাখুঁজি করি। না পেয়ে বিষয়টি খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করলে আজ সকালে তাদের সমন্বয়ে মাত্র ২৫ মিনিট তল্লাশী করে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি পানিতে ডুবেই মৃত্যু বরণ করেছেন। হত্যার কোন আলামত পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক