শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

যশোরের শার্শায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ৮ দলীয় ‘ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনব‍্যাপী উপজেলার বালুন্ডা গ্রামের একটি মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি আয়োজন করেছে উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়নের বালুন্ডা সূর্যোদয় ক্রিকেট একাদশ।

উপজেলার ৮টি ইউনিয়নের খেলোয়াড় দল পর্যায়ক্রমে অংশ গ্রহণ করে।

ফাইনাল ম্যাচে পুটখালী ক্রিকেট একাদশ বনাম বাগআঁচড়া ইউনিয়ন ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করে।

ফাইনাল খেলায় বাগআঁচড়া ক্রিকেট একাদশ ১৯ রানে হারিয়ে পুটখালী ক্রিকেট একাদশ বিজয়ের গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। ৫নং পুটখালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন চন্দ্র, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি ফজলুর রহমান বিশ্বাস, ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজাহান গাজি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনারুল ইসলাম, জুনাইদ হোসেন, সাংবাদিক মো ওসমান গনি, ইকরামুল ইসলাম, মেহেদী হাসান ও আশরাফুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা