শার্শায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং


শনিবার সকালে সারাদেশের সাথে শার্শায়ও ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকা ঘরের চাবি তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, শনিবার সকালে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে দুই কামরা বিশিষ্ট ৬৬ হাজার পাকা বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শনিবার সকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন উপস্থিত থেকে শার্শার ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তাস্তর করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, শার্শা প্রেসক্লাবের সভাপতি ও গ্রামের সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম এ মুন্নাফ, সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সাংবাদিক আহম্মদ আলী শাহিন, এম এ মান্নান ও টিটু মিলন প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


