বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সাংবাদিক ও তার পিতাকে কুপিয়ে জখম

যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যান পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মোল্লা (৩০) ও তার পিতা আজিজুর রহমানকে (৫০) কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার বিকালে গোড়পাড়া বাজারে মেহেদী হাসান মোল্লার নিজ ব্যবসা প্রতিষ্ঠান নূর ডেকোরেটারে এ ঘটনাটি ঘটে।

এসময় ওই সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পিতা-পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ঘটনার দিন বিকালে মেহেদী হাসান ও তার পিতা আজিজুল হক দোকানে বসে চা খেতে খেতে পারিবারিক বিষয় নিয়ে কথা বলছিলো। এ সময় ওই এলাকার সন্ত্রাসী সুমন হোসেন, ফাইমুর, রাব্বি, সোহেল ও নুরুদ্দীনের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের হয়ে কাজ করায় নির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা বিপুলের নির্দেশে এ হামলা করে তার সমর্থকরা বলে জানা যায়।

নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নৌকার প্রতি একাত্মতা ঘোষণা করে নির্বাচন থেকে সরে এসেছিলাম। আমার সাথে নৌকার পক্ষে কাজ করায় আমার সমর্থকদের আজ মেরে ফেলার চেষ্টা করছে। বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে আমার ও নৌকার পক্ষে কাজ অন্যান্য কর্মীরা। আমি প্রশাসনের প্রতি এ ঘটনার সঠিক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন, আমি শুনেছি। গোড়পাড়া বাজারে মারামারি হয়েছে সাংবাদিক মেহেদী হাসান মোল্ল্যা হামলার শিকার হয়ে আহত হয়েছে।

এ ব্যাপারে শার্শা থানার ওসি মামুন খান জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার