শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সামটা মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত

শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসায় ১৫ আগষ্ট শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ আলোচনা ও দোয়া-মোনাজাত অনু্ষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট শনিবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে মাদরাসার গভর্নিং বডির সভাপতি সপ্তাহিক গ্রামের সংবাদের প্রধান সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং বাগআঁচরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল।

অনুষ্ঠানে সাংবাদিক প্রভাষক মুহাঃ আসাদুজ্জামান ফারুকীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, উপাধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান,প্রাক্তন মেম্বর আকবর আলী প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিংবডির সহ সভাপতি ইদ্রিস আলী,দাতা সদস্য লিয়াকত আলী,অভিভাবক সদস্য লাল্টু গাজী, শাহিদুল ইসলাম,ইউপি সদস্য জিয়াউল ইমলাম,সহকারি অধ্যাপক আলহাজ্ব মাও.আব্দুর রশিদ, কবি হেলাল আনওয়ার, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, প্রভাষক ইকবাল হোসাইন, প্রভাষিকা ফাতেমা নুসরাত আইরিন, জান্নাতারা।সহকারি মাওলানা আলহাজ্ব রহমাতুল্লাহ, লাইব্রেরিয়ান হাজি সেলিম, সহকারি শিক্ষক মাওঃ সাইফুল্লাহ, নুর হাসান, নুরুন্নাহার, খাদিজা খাতুন,শরিফা খাতুন শরিফুল ইসলাম,রফিকুল ইসলাম, কম্পিউটার শিক্ষক মোজাম্মেল হক,অফিস সহকারি আবুল হাসান মৌলভী আবু বকর ছিদ্দিক,ক্বারী শামছুদ্দীন প্রমূখ।

প্রধান অতিথি আলহাজ্ব ইলিয়াস কবির বকুল বলেন- জাতীয় শোক দিবসে জাতির পিতাকে হারানোর শোককে আমাদের আত্মবিশ্বাস ও শক্তিতে রূপান্তরিত করতে হবে। বঙ্গবন্ধু যেমন নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন ঠিক তাঁর মতো বাংলাদেশ ও দেশের মানুষকে ভালোবাসার জন্য আমাদের নতুন প্রত্যয় নিতে হবে। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তাঁর স্বপ্নে অনুপ্রাণিত হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ ও বাঙালির মর্যাদা উঁচু রাখার জন্য আমাদের দৃঢ় প্রত্যয় নিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মোহা.আসাদুজ্জামান আসাদ বলেন- জাতীয় ইতিহাসে এটি একটি কলঙ্কময় অধ্যায় ও পৃথিবীর বুকে সৃষ্ট একটি অমানবিক বিরল ঘটনা। এ দিন বাঙালি জাতি শুধু জাতির জনক বঙ্গবন্ধুকেই নয়, হারিয়েছে একজন মহান জনদরদি, সংবেদনশীল, বলিষ্ঠ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতাকে। তাঁর লালিত স্বপ্ন ও অনুপ্রেরণায় ১৯৭১ সালে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সংগ্রামী কণ্ঠকে স্তব্ধ করে দিলেও ঘাতকচক্র তাঁর চেতনা, নীতি-আদর্শ ও তার সোনার বাংলার শাশ্বত স্বপ্নকে হত্যা করতে পারেনি।

আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মুহা.আসাদুজ্জামান ফারুকী।
দোয়া শেষ অসহায় এতিমদের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা