সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় হ্যান্ডক্যাপসহ আসামী পালানোর ১৬ ঘন্টা পর পুনরায় গ্রেফতার

যশোরের শার্শায় হ্যান্ডকাপসহ ২ মাদক ব্যবসায়ীর পলায়ন৷ পরে ঝটিকা অভিযান চালিয়ে দুপুরে তাদের আবার আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে আরো ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃত আসামীরা হলো, শার্শা উপজেলার আমলাই গ্রামের রেজাউল ইসলামের ছেলে শামীম হোসেন (২২), অগ্রভুলাট গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে মামুন হোসেন (২৭), একই গ্রামের মোস্তফা কামাল ছেলে শাহাবুদ্দিন (২৮) ও হরিশচন্দ্রপুর গ্রামের আইনাল হকের ছেলে মাসুম বিল্লা (২৮)।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় শার্শা থানার গোগা সীমান্তে।

সূত্র জানায়, সোমবার রাত ১১টায় শার্শা থানায় কর্মরত এএসআই রবিউল ইসলাম-২ গোগা সীমান্তে অভিযান চালায়। এসময় ১শ’ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসম অসাবধানতা বশত: হ্যান্ডকাপসহ ২ মাদক ব্যবসায়ী পলিয়ে যায়। পরে মঙ্গলবার ঝটিকা অভিযান চালিয়ে দুপুর ১ টায় হ্যান্ডকাপ সহ দুই আসামিকে আটক করা হয়।

শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদ্বয়কে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে বাঁগআচড়া ও গোড়পাড়া থেকে ৩ মাদক ব্যাবসায়ী পলায়ন করেছিল। এদিকে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এ ধরণের একেরপর এক ঘটনা শার্শা থানায় ঘটছে। কেউ কেউ বলছেন এটা স্রেফ কর্তৃপক্ষের উদাসীনতা!

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ