বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ১০টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে

৩য় ধাপে শার্শা উপজেলার ১০টি ইউনিয়ান পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। আর চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখনো পর্যন্ত ১০টি ইউনিয়ানের কোন কেন্দ্রে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে পুরুষ ও মহিলা ভোটারদের। ১০টি ইউনিয়ানের ১২৮টি ভোট কেন্দ্রে ২২৭টি বুথে ভোটগ্রহণ চলছে। ১০টি ইউনিয়ানে চেয়ারম্যান পদে ৪৩ জন, মেম্বার পদে ৪০৭ জন এবং মহিলা মেম্বার পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ১০টি ইউনিয়ান ২লক্ষ ৭৮ হাজার ৬৪৯ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১লক্ষ ৩৯ হাজার ৩২৩ জন। মহিলা ভোটার ১লক্ষ ৩৯ হাজার ৩২৬ জন।

স্ব স্ব প্রার্থীরা বলছেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ন হলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। উৎসব মুখর পরিবেশে সকাল থেকে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। তবে তুলনামূলক ভাবে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বেলা যতই বাড়তে থাকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ততই বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্র নিরাপত্তা বলয়ের চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

লক্ষণপুর ইইউনিয়ানের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামসুর রহমান বলেন, ভোটাররা ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত আমার উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে শেষ পর্যন্ত যদি সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে আমি শতভাগ বিজয়ী হবো।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা