সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহজালালে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

রাজধানী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোড়ার সময় ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সাদৃশ্য বোমা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান।

তিনি জানান, সকাল সাড়ে নয়টার দিকে পাইলিং করার জন্য মাটি খুড়তে গিয়ে বোমাটি পাওয়া যায়। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে এটি নিষ্ক্রিয় করে।

তিনি জানান, বোমাটির ওজন প্রায় আড়াইশ কেজি। যেহেতু এটি অনেক বড় তাই এখানে ডিসপোজাল করানো নিরাপদ নয়। এই কারণে রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান বিমানবন্দরের পরিচালক।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ