শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহ আলী মার্কেটে স্কুলছাত্রের মরদেহ, গ্রেফতার ৪

অপহরণের ২ দিন পর মিরপুর শাহ আলী মার্কেটের ১৩ তলা থে‌কে স্কুল ছা‌ত্র সামনুনের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ ঘটনায় জ‌ড়িত থাকা অভিযো‌গে ৪ জন‌কে গ্রেফতার করা হয়।

চোখের পানিও শুকিয়ে গেছে। বাকরুদ্ধ সুমনের মা। বাবার আহাজারি; ১১ বছরের ছেলে হত্যার বিচারের দাবিতে আর্তনাদ করে বলেন, আমার ছেলেরে যেভাবে ফাঁসি দিয়ে মারছে আমিও তার ওইভাবে ফাঁসি চাই।

বৃহস্প‌তিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ‌মিরপু‌রে ব্যাড‌মিন্টন খেলার সময় স্কুল ছাত্র সামনুনকে অপহরণ করা হয়। এর কিছুক্ষণ পর মু‌ক্তিপণের জন্য ফোন দেয় অপহরণকারীরা। এরপরই পুলিশে জানায় পরিবার।

পরিবারের অভিযোগের ভি‌ত্তি‌তে শুক্রবার ওই এলাকার ৪ জন‌কে গ্রেফতার ক‌রে মিরপুর ম‌ডেল থানা পু‌লিশ। অপহরণকারী‌দের দেয়া ত‌থ্যের ভি‌ত্তি‌তে শনিবার সকা‌লে মামু‌নের মর‌দেহ উদ্ধার করা হয়। মুক্তিপণ চাইলেও অপহরণের কিছুক্ষণ পরই সামনুনকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি বলেন, বিস্তারিত তদন্ত করলে জানা যাবে, তারা মুক্তিপণটা কেনো পরে দাবি করছে। হত্যার আগে কোনো টাকা পয়সা চায়নি। আরেকটা বিষয়ও থাকতে পারে, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত ছিলো। তাদের কারো টাকার দরকার থাকতে পারে। অথবা মূল যে হত্যাকারী ছিলো তাকেও চাপ দিতে পারে যে, টাকা পয়সা কিছু আনো।

অপহরণের পাশাপাশি পারিবারিক দ্বন্দ্বের কোনো ঘটনা আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। নিহত সামনুন মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান