মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিকলে বেঁধে সুদের টাকা আদায়, দুই ভাই গ্রেফতার

বাগেরহটাটের মোরেলগঞ্জে সুদের টাকা আদায়ের জন্য এক যুবককে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখার অপরাধে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- বিশারীঘাটা গ্রামের চানমিয়া খানের ছেলে মিলন খান (২২) ও মিরাজ খান (২০)। আজ শনিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ওই দুই ভাই সুদের টাকা আদায়ের জন্য তাদের প্রতিবেশী ইউনুছ শিকারীর ছেলে ব্যবসায়ী রুহুল আমীন শিকারীকে (৩৫) শুক্রবার বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত হাতে-পায়ে শিকল পেঁচিয়ে গাছের সাথে তালা মেরে বেঁধে রাখে। স্থানীয়রা এ দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে বিভিন্ন সংস্থার নজরে আসে। পুলিশ চাঁনমিয়ার বাড়ি থেকে তার দুই ছেলেকে গ্রেফতার করে।

সুদে টাকা নেওয়া রুহুল আমীন শিকারী এ ঘটনা সম্পর্কে বলেন, ৩ বছর পূর্বে মিলন খানের নিকট থেকে তিনি এক লাখ টাকা নেন বছরে লাভ হিসেবে ১০০ মন ধান দেওয়ার শর্তে।

শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার আমাকে দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখেন পাওনাদার মিলন ও তার ভাই। বেলা ৩ টার দিকে ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হন রুহুল আমীন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকলে বেঁধে রাখার দৃশ্য দেখে পুলিশ বিষয়টি আইনের আওতায় নেয়।
থানার ওসি মো. সাইদুর রহমান এ বিষয়ে বলেন, শিকলে বেঁধে মারপিট করে সুদের টাকা আদায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে।

ভুক্তভোগী যুবক এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি দুই ভাইকে তৎক্ষনাত গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী