বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি বাতিলে মিশ্র প্রতিক্রিয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সরকারি আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই আদেশ প্রকাশ করা হয়। এর আগে বুধবার শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত ঘোষণা দেন।

এদিকে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের এই আদেশ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারি তরফে ছুটি বাতিলের এই সিদ্ধান্তের পক্ষে শিখনঘাটতি পূরণের যুক্তি দেওয়া হয়েছে।

কিন্তু শিক্ষক-অভিভাবকরা বলছেন, ছুটি শুরুর আগের দিন এভাবে ঘোষণা দেওয়া হঠকারিতা এবং স্বেচ্ছাচারিতার শামিল। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ চলছে। তাছাড়া দাবদাহের বিচারে শিক্ষার্থী তথা জনস্বাস্থ্যের দিক মাথায় রেখেই এই ছুটি দেওয়া হয়েছে। তাই এর মাধ্যমে মূল শিক্ষক-অভিভাবক নয়, শিক্ষার্থীদেরকেও ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

ছুটি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশে স্বাক্ষর করেন উপসচিব সাইদুর রহমান খান। এতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার উদ্দেশ্যে ইতিপূর্বে ঘোষিত ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত এ মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক/দাখিল, উচ্চ মাধ্যমিক/আলিম এবং কারিগরি/সমমান পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো।

আরও বলা হয়, বৃহস্পতিবার হিজরি নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২৩ জুলাই রোববার থেকে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথারীতি চালু থাকবে। বাতিলকৃত গ্রীষ্মকালীন ছুটি আগামী শীতকালীন ছুটির সাথে সমন্বয় করা হবে। এতে ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়নসহ অন্যান্য শ্রেণির পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শেষ করার নির্দেশনাও দেওয়া হয়।

নাম প্রকাশ না করে কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষার দুই মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে তারা স্তম্ভিত।

তারা সংশ্লিষ্টদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে বলেন, ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই মহামারীর আকার ধারণ করেছে। এমন সময়ে যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ছুটি ঘোষণা করা প্রয়োজন সেখানে প্রাপ্য ছুটি থেকেও বঞ্চিত করা হচ্ছে।

অবশ্য কেউ কেউ বলেছেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি হয়েছে। এমন পরিস্থিতিতে এই ছুটি বাতিল করা যেতে পারে। কিন্তু সরকারকে এখন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান নিশ্চিত করতে হবে। কেননা, শিক্ষকদের একটি অংশ ক্লাস বর্জন করে আন্দোলনে আছেন। বাকিদের মধ্যে অনেকেই ক্লাস ফাঁকি দেন।

এ প্রসঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের নেতা শেখ মো. কাওছার বলেন, গ্রীষ্মের ছুটি বাতিল করায় কেবল শিক্ষকরা নন অভিভাবকরাও ক্ষুব্ধ। এই ছুটি বাতিল করা হয়েছে আসলে আন্দোলন থেকে শিক্ষকদের সরাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্রীষ্মের ছুটি কিভাবে শীতকালে দিতে পারে। এটা একটা অপকৌশল।
সূত্র: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী