বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষা সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা শিক্ষা ভাবনার প্রতিফলন জরুরী : ওয়েবিনারে বক্তারা

বর্তমান শিক্ষানীতির সীমাবদ্ধতা নিরীক্ষা এবং শিক্ষানীতির সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষাদর্শন একটি পথনির্দেশক হিসেবে কাজ করতে পারে বলে শিক্ষাবিদরা মনে করছেন। ৩০ অক্টোবর রাত সাড়ে ৭ টায় খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের আয়োজনে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষাভাবনার আলোকে বর্তমান শিক্ষানীতি সংস্কার শীর্ষক ওয়েবিনারে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।
ওয়েবিনারে ‘খানবাহাদুর আহ্্ছানউল্লার শিক্ষাদর্শনের আলোকে বাংলাদেশের শিক্ষানীতি পুনর্গঠনের একটি প্রস্তাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন। প্রবন্ধে তিনি খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষাদর্শনের ভিত্তিতে বাংলাদেশের শিক্ষানীতি পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে সুনির্দিষ্ট ছয়টি প্রস্তাব উপস্থাপন করেন প্রবন্ধকার। তিনি বলেন আহ্্ছানউল্লার শিক্ষাদর্শনভিত্তিক বর্তমান শিক্ষানীতির পুনর্গঠন বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একটি নৈতিক ও মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সক্ষম হবে, যা একটি উন্নত, নৈতিক এবং সামাজিকভাবে দায়বদ্ধ সমাজ গঠনে সহায়তা করবে।
ওয়েবিনারে মূখ্য আলোচকের বক্তব্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা শিক্ষার জন্য এমন একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছিলেন যা নৈতিক মূল্যবোধ, ধর্মীয় নীতি, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং সবার জন্য সমতাকে সমন্বিত করে; যেখানে শিক্ষা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক বিকাশের সাথে সাথে ব্যক্তির নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়তা করে। এমনকি ব্যক্তির কর্মসংস্থানমূলক চাহিদা পূরণও তাঁর শিক্ষাভাবনার প্রধানতম দিক। তিনি আরও বলেন বর্তমান শিক্ষানীতি সংস্কারে শতবছরেরও আগে রচিত খানবাহাদুর আহ্ছানউল্লার টীচারস্ ম্যানুয়েল গ্রন্থটির প্রতিফলন প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগতবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক বর্তমান শিক্ষাসংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লার সামগ্রিক শিক্ষাদর্শনটি পুনর্পাঠ এবং তা বাস্তববায়নে শিক্ষাপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ইনস্টিটিউটের পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় আরও অংশগ্রহণ করেন সরকারি টিচারস্ ট্রেনিং কলেজ, ঢাকার অধ্যাপক ড. শেখ শাহবাজ রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, সাবে সচিব ড. মোহাম্মদ খলিলউল্লাহ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর