বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশু ও যুবদের মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপদ পরিবেশ গড়তে মতবিনিময় সভা

জি.এম আবুল হোসাইন : শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ব্রেকিং দ্য সাইলেন্স এর ‘স্পিক আপ’ প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরার এল্লারচর চিংড়ি চাষ প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা পৌরসভাসহ উপজেলার আগরদাড়ি, বল্লী, আলিপুর ও ধুলিহর ইউনিয়নের শিশু সুরক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব ড. শাহ আব্দুল সাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, নাজমুন নাহার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দিলারা বেগম প্রমুখ।

সভায় স্পিক আপ প্রকল্পের উদ্দেশ্য ও কার্যপরিধি এবং শিশু ও যুবদের মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব বিষয়ে উপস্থাপনা প্রদান করেন প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল মান্নান। এছাড়া অনলাইন যৌন নির্যাতন ও শোষণ সম্পর্কিত ধারণা, প্রতিরোধ কৌশল এবং এক্ষেত্রে কমিউনিটি পর্যায়ে শিশু সুরক্ষায় সংশ্লিষ্টদের ভূমিকা বিষয়ে উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. নূর জামান।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ও অতিথিবৃন্দ শিশু ও যুবদের জন্য স্বাধীন মতামত প্রকাশ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। শিশু ও যুবদের মতামত প্রকাশে উৎসাহ প্রদান ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি, অনলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিশু ও যুবদের উদ্বুদ্ধ করা, শিশু ও যুবদের খেলাধুলা ও সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ দেওয়া প্রভৃতি বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
সভাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর ম্যানেজার প্রোগ্রাম, মো. শরিফুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী (মনিটরিং এণ্ড ইভলিউশন) মো. মেহেদী হাসান, হিসাব রক্ষক শুভেন্দু বর, কমিউনিটি অর্গানাইজার আফরোজা সুলতানা ও মো. মনির হোসেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক