বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“শেখ হাসিনার হাতেই এদেশ নিরাপদ”সাতক্ষীরায় এমপি রবি

নিজস্ব প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে জাতীয় জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের আহবায়ক ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। দেশ ও জাতির টানে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সেদিন দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশ। স্বাধীনতা বিরোধী চক্র জননেত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। সকল বাঁধা ও ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেলসহ সকল মেঘা প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন। কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মেনে নেবে না। দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং দেশের মানুষের ভোট ও ভালবাসায় জননেত্রী শেখ হাসিনা আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমি একটি নান্দনিক সুন্দর সাতক্ষীরা স্বপ্ন দেখি। আমাদের অসমাপ্ত উন্নয়ন কাজ অবশ্যই সমাপ্ত করা হবে। আমি সাতক্ষীরা রেললাইন এর নির্মাণে জার্মান সরকারের অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়ে জার্মান এম্বাসেডরসহ রেলমন্ত্রী সঙ্গে কথা বলেছি। কাজ দ্রুত শুরু হবে ইনশাল্লাহ।

আওয়ামী লীগের সকল অংগ সংগঠন যদি সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় হবেই ইনশাল্লাহ। এ দেশ অন্য কারো হাতে দেয়া যাবে না, তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে। শেখ হাসিনার হাতেই এদেশ নিরাপদ।”

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় ও শ্রমিকলীগের পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের প্রধান সড়ক র‌্যালি বের হয়। শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত এই শ্রমিক সংগঠন ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন।’

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ শাফি আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ্ব মো.আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বিকাশ চন্দ্র দাশ, শেখ সাহাঙ্গীর হোসেন সাহীন, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহিদ খান, মো. সহিদুল ইসলাম, ভোমরা স্থলবন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান আলিম, পাটকেলঘাটা শ্রমিক লীগের বাবলুর রহমান, কলারোয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেবহাটা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, আশাশুনি শ্রমিক লীগের ঢালী সামসুল আলম, কালিগঞ্জ শ্রমিক লীগের সভাপতি শাহাজালাল, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনি, তালা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলাপ, আব্দুর জব্বার, শ্যামনগর শ্রমিক লীগের মোহাম্মদ আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ফজর আলী সবুজ, মো. কবিরুল ইসলাম কবির, শেখ আজাদ আলী, মনজুরুল, শহিদুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, শেখ মোকসুর রহমান, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, মিলন হোসেন, মিজানুর রহমান, বাবলু কারিকরসহ জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সকল নেতা কর্মীবৃন্দ ও জেলা শ্রমিকলীগের সংশ্লিষ্ট সকল বেসিক ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি ও যুগ্ম আহবায়ক শেখ সাহাঙ্গীর হোসেন সাহীন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল