বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংলিশদের কাঁদিয়ে ফাইনালে কিউইরা

গত ১ যুগে আইসিসির ইভেন্ট গুলোতে দুর্দান্ত ধারাবাহিক নিউজিল্যান্ড ক্রিকেট দল, এবারও ভারতের মতো প্রতিপক্ষকে টপকে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ফেভারিট ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ১৪ নভেম্বরের ফাইনালে জায়গা করে নিয়েছে কেন উইলিয়ামসনরা।

আগে ব্যাট করে মঈন আলীর ফিফটিতে ১৬৬ রানের সংগ্রহ গড়ে ইংল্যান্ড, জবাব দিতে নেমে শুরু থেকে চাপে থাকলেও ডেভন কনওয়ে, ডরয়াল মিচেল ও জেমস নিশামের ব্যাটিং দৃঢ়তায় কঠিন সমীকরণ মিলিয়েও ৫ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

ফাইনালে ওঠার লড়াইয়ে ১৬৬ রান তাড়া করতে নেমে ৪ মেরে শুরু করা মার্টিন গাপটিলকে ইনিংসের চতুর্থ বলেই ফেরান ক্রিস ওকস, পরের ওভারে এসে আসল ধাক্কাটা নিউজিল্যান্ডকে দেন ওকসই। আউট করেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে, ১৩ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।

তৃতীয় উইকেটে ৬৬ বলে ৮২ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে ম্যাচে রাখেন ডেভন কনওয়ে ও ডরয়াল মিচেল, ৩৮ বলে ৪৬ রান করা কনওয়েকে ফিরিয়ে ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান লিয়াম লিভিংস্টোন। গ্লেন ফিলিপসকেও আউট করেন লিভিংস্টোন, দারুণ বোলিং করা ইংলিশ এই অলরাউন্ডার ৪ ওভারে ২২ রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট।

জয়ের জন্য ২৪ বলে ৫৭ রানের কঠিন সমীকরণে পড়ে নিউজিল্যান্ড, ক্রিস জর্ডানের করা ১৭ তম ওভারে ২ ছক্কা ১ চারে ২৩ রান তুলে নিয়ে কিউইদের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন জেমস নিশাম। ১১ বলে ২৭ রান করে নিশাম ফিরলেও বাকি কাজটুকু দুর্দান্ত ফিফটিতেই সেরেছেন মিচেল, ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

ডরয়াল মিচেল ৪৭ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন, এই জয়ে প্রথম দল হিসেবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেলো নিউজিল্যান্ড।

এর আগে আবুধাবিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, জেসন রয়ের বদলে একাদশ সুযোগ পান স্যাম বিলিংস। ওপেনিংয়ে সুযোগ পেয়ে বড় ইনিংস খেলতে না পারলেও জস বাটলারের সাথে ৩৭ রানের জুটি গড়ন জনি বেয়ারস্টো, অ্যাডাম মিলনের বলে আউট হওয়ার আগে ১৩ রান করেন বেয়ারস্টো।

দুর্দান্ত ফর্মে থাকা জস বাটলারকে ২৯ রানের বেশি করতে দেননি ইশ সোধি, ৫৩ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং সংগ্রহে দিকে এগিয়ে নেন ডেভিড মালান ও মঈন আলী।

৩০ বলে ৪১ রান করা মালানের বিদায়ে ভাঙে তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি, ফিফটি তুলে নেন মঈন আলী। ২৪ বলের ৪০ রানের জুটি গড়েন মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন, ১০ বলে ১৭ রান করে আউট হন লিভিংস্টোন।

ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রানের সংগ্রহ পায়, মঈন আলী ৩৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও জেমস নিশাম ১ করে উইকেট নেন

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ১৯৩০ সালে। অথচ আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা কেন?বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন

কলারোয়া ফুটবল একাডেমিকে দুইটি নতুন ফুটবল উপহার দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন।বিস্তারিত পড়ুন

  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে হারালো
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের