রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ফ্রি মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প

৪ অক্টোবর (সোমবার) সকাল ৯টায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চকবারা উইশ কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এবং ফ্রেন্ডশিপ হাসপাতাল এর কারিগরি সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিগ্রস্থ গাবুরা বাসীর জন্য দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃসাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়।

স্বাস্থ্য সেবা নিতে গাবুরা অঞ্চলের সুবিধা বঞ্চিত নারীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ জি এম মাছুদুল আলম, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবারা উইশ কমিউনিটি সেন্টারের উপদেষ্টা মোঃ ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের হসপিটাল ইনচার্জ মোঃ বাদল তালুকদার , বীর মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্য মীর আব্দুর রাজ্জাক, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস. এম. মনোয়ার হোসেন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, মেডিক্যাল সহকারী সুব্রত রায়।

উক্ত মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন “বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স গাবুরা-বাসীর জন্য তাদের স্বাস্থ্য সেবাসহ, সুপেয় খাবার পানি, কৃষি ও দুর্যোগ মোকাবেলায় তাদের পাশে থেকে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। যা খুবই প্রশংসনীয়। তিনি ডাক্তার সাহেবকে এই প্রত্যন্ত অঞ্চলে এসে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য ধন্যবাদ জানান ।

আরও বক্তব্য রাখেন ডাঃ রুমানা চৌধুরী, এমবিবিএস, পিজিটি, কনসালটেন্ট গাইনি। তিনি স্বাস্থ্য সেবা প্রদানে তাকে সহযোগিতা করার জন্য গাবুরা বাসীকে অনুরোধ করেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার