বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শনে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ

জলবায়ূ পরিবর্তন জনিত দুর্যোগ প্রবণ এলাকায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ সুন্দরবন সংলগ্ন রমজান নগর ইউনিয়নের গোলাখালী গ্রামে সরেজমিনে পরিদর্শন করেছেন।

শনিবার (২ অক্টোবর) রমজাননগর ইউনিয়নের ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যবৃন্দ সেখানে যান।

এসময় এলাকার মানুষের জীবন যাপন বিষয়ে খোঁজ খবরসহ বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা বলেন।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগ প্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশে’র আহবায়ক ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্য ও মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সংসদ সদস্য রূমানা আলি, বিশিষ্ট ব্যবসায়ী ও সাতক্ষীরা সদর এমপি পুত্র মীর তানজীর আহমেদ, মুন্সিগঞ্জ সহকারী কমিশনার ভূমি শহিদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কেন্দ্র্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল ও রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

এসময় ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনেরবিস্তারিত পড়ুন

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য