শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে অসহায় বিধবার সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্যামনগরে অসহায় বিধবার সম্পত্তি দখলের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিধবা হাফিজা খাতুনের মেয়ে ফিরোজা আক্তার বিথি।

তিনি বলেন, আমার বাবা আনছার উদ্দিন শিক্ষক ছিলেন। শ্যামনগরের নওয়াবেকী বাজারের পশ্চিম পাশে ডাক্তার ফার্নান্দ হাসপাতালের কাছে আমাদের ৩৭ শতক সম্পত্তি আছে। সেখানে আধাপাকা বাড়ি ও ১ টি পুকুর রয়েছে। ওই সম্পত্তি আমার বাবা প্রায় চল্লিশ বছর যাবৎ ভোগ দখল করে এসেছেন। বাবার মৃত্যুর পরও সেখানে আমরা বসবাস করি। সম্প্রতি ওই সম্পত্তির উপর কুনজর পড়ে একই এলাকার মনির উদ্দিন মোড়লের ছেলে আসলাম হোসেন ওরফে আসলাম বাহিনীর।

গত তিন মাস আগে গভীর রাতে আসলাম বাহিনী দশ-বারোজন ভাড়াাটিয়া লাঠিয়াল নিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে নেয়। আমার একমাত্র ভাই বাড়িতে থাকে না।
আমি আমার অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে ওই বাড়িতে থাকি। সকালে ঘুম থেকে উঠে যখন দেখতে পাই আসলাম বাহিনী জমি দখল করে নিয়েছে, তখন আমরা তাদেরকে প্রতিবাদ করলে তারা আমার মা ও আমাকে খুন করার হুমকি দিয়ে বাড়ি থেকে
তাড়িয়ে দেয়। এ বিষয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দখলদারদের
কাজ বন্ধ করার নির্দেশ দেন কিন্তু এরপরও পুনরায় তারা ওই সম্পত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে। উপায়ন্তর না পেয়ে আমি সাতক্ষীরা জজ কোর্টে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করি।

ফিরোজা আক্তার বিথি আরো জানান, আসলাম বাহিনীর সহযোগী তার ভাই আকরাম হোসেন, আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা আইন ও আদালতের কোন তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে আমাদের পৈতৃক সম্পত্তিতে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। একই সাথে প্রতিনিয়ত আমাদের কোন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির
হুমকি দর্শন করে যাচ্ছে। আমরা অসহায়। আসলাম বাহিনী পৈতৃক বাড়ি থেকেও আমাদের তাড়িয়ে দিয়েছে। তাদের ভয়ে আমরা বাড়িতে উঠতে পারছিনা।
তিনি ওই আসলাম বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হণ করে যাতে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে পারি এবং জীবনের নিরাপত্তা নিয়ে সেখানে বসবাস করতে পারি সেজন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি