শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোট গঠন

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি-ভিত্তিক জলবায়ু সহনশীল, নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোট গঠন করা হয়েছে।

শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লিডার্স-এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব রণজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ক্রিয়া প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা। ক্রিয়া প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান সভায় স্বাগত বক্তব্য রাখেন।
সভায় সকলের সম্মতিক্রমে স্থানীয় উন্নয়ন সংস্থা সিডিওকে সভাপতি, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থাকে সহ-সভাপতি, লিডার্সকে সদস্য সচিব ও নকশিকাঁথাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব মানবেন্দ্র দেবনাথ, নকশিকাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী; শ্যামনগরের এনজিও সমন্বয়কারী ও সিডিও-এর নির্বাহী পরিচালক জনাব আল ইমরান, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো; মরমি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী।

উপস্থিত অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

উল্লেখ্য, এই জোটের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জেন্ডার রুপান্তরিত জলবায়ু কার্যক্রম গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে নারীনেত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি ও ক্ষমতায়নের অগ্রগতি ও সুরক্ষা নিশ্চিত করা।

সভায় অংশগ্রহণকারীগণ উক্ত জোটের মধ্য দিয়ে শ্যামনগরে নারীর ক্ষমতায়নে ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস