রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে তুচ্ছ ঘটনার জেরে বটি দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছালেহা বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে তার প্রতিবেশী। ঘটনাটি ঘটে বুধবার বেলা বারটার দিকে শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামে। আহত বৃদ্ধাকে দুপুরের দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের হযরত আলীর স্ত্রী।

আহতের ছেলে আইয়ুব আলী জানায়, বাড়িতে থাকা ছোট বাচ্চাদের নিয়ে তার মায়ের সাথে প্রতিবেশী হোসেন আলীর স্ত্রী আমেনা বেগমের বাদানুবাদ হয়। এসময় প্রতিবেশীর ছেলে তামিম সেখানে ঝগড়াস্থলে হাজির হয়ে সালেহা বেগমকে মারধর শুরু করে। একপর্যায়ে তামিমের মা আমেনা বেগম বাড়ি থেকে বটি নিয়ে এসে তার মায়ের (ছালেহার) মাথায় কোপ বসিয়ে দেয়। এ ঘটনায় তামিম ও তার মায়ের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত এজাহার জমা দেয়া হয়েছে বলেও জানান আইয়ুব আলী।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ

সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীনস্থ শাখরা বিওপির টহল দল পৃথক দুটিবিস্তারিত পড়ুন

  • ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ