শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিকল্প জীবিকায়নে গবাদি পশুপালন বিষয়ক প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা): বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাস্তবায়ন করছে। এই প্রকল্পের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২০ জন নারী-পুরুষকে তাদের জীবন-জীবিকার উন্নয়নে একদিন ব্যাপী গবাদি পশুপালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তা বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়।

বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রশিক্ষণের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, সুন্দরবন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য মকিন্দ পাইক।

উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।

প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ‘দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছে। এসব হতদরিদ্র পরিবারে নারীদের যদি আয়বর্ধনমূলক কাজে উদ্বুদ্ধ করা যায় তবে তাদের জীবন-জীবিকার মান উন্নয়ন হবে। বেকারত্ব কমবে। সরকারের পাশাপাশি এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।’

একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী