শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ইকো সিস্টেম পুনরুদ্ধার ও জেন্ডার ন্যায্যতা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইকো-সিস্টেম পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা এবং জেন্ডার ন্যায্যতা বিষয়ক প্রকল্প অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অক্সফাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স ‘‘বøু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর
ক্লাইমেট জাস্টিস ((BID4CJ)) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন, প্রকল্প ম্যানেজার মিরাজ উদ্দীন তালুকদার।

প্রকল্প অফিসার আব্দুল খালেকের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাধারণ সম্পাদক এস কে হাসান, এনজিও মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক প্রমুখ।

প্রকল্পের আওতায় উপজেলার আশাশুনি সদর, প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া, খাজরা, বড়দল ও শোভনালী ইউনিয়নে উপকূলীয় জনগোষ্ঠিকে প্রাকৃতিক সম্পদ এবং স্থানীয় বিস্তুতন্ত্র (ইকো সিস্টেম) ব্যবস্থাপনার বিষয়ে অধিকার ও সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষমতায়িত করার জন্য কাজ করা হবে। একই সাথে খাদ্য, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য, সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমন এবং নিম্ন কারবন নিঃসরনকে গতিশীল রাখা এবং এনডিসিস এন্ড ন্যাশনাল মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্লান অর্জনে সরাসরি অবদান রাখার মত বিসিসিএসএপি এর মূল স্তম্ভগুলো অর্জনে অবদান রাখতে পারে সে লক্ষ্য সামনে রেখে কাজ করবে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়