সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে মাটিবাহী ডাম্পার খাদে পড়ে যুবক নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী জাদা এলাকায় মাটি বহনের কাজে ব্যবহৃত ডাম্পার খাদে পড়ে চালক নাজমুল হোসেন (২৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯জুন) সকাল ৮টার দিকে জাদা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

এক সন্তানের জনক নাজমুল একই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।

স্থানীয় আব্দল হামিদ জানান, বৈশখালী গ্রামের নুরুজ্জামান জামুর নিকট থেকে ডাম্পার নিয়ে নাজমুল পাশের বিল থেকে মাটি বহনের কাজে যাচ্ছিলেন। একপর্যায়ে তিন রাস্তার মোড়ে পৌছে বাঁক নিতে যেয়ে চালকের অসতর্কতায় দ্রুতগতির ডাম্পারের চাকা রাস্তার পাশে নেমে গেলে তা পানিশুন্য খাদে পড়ে যায়। এসময় চালকের আসনে থাকা নাজমুল উল্টে যাওয়া ডাম্পারের নিচে চাপা পড়লে স্থানীয়রা কোদাল দিয়ে মাটি কেটে প্রায় এক ঘন্টা পর মৃত অবস্থাকে তাকে উদ্ধার
করে।

রাশিদুল ইসলাম ও আব্দুস সালাম নামের স্থানীয় দুই যুবক জানান, তারা দাড়িয়ে থাকা অবস্থায় তাদের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার আকস্মিকতায় তারা করণীয় নির্ধারণ করতে না পেরে মাটি খুঁড়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান।
মাটির উপর বের হয়ে থাকা নাজমুলের একটি হাত শুরুতে নড়াচড়া করলেও দুই/তিন মিনিট পর তা অসাড় হয়ে যায় বলে তারা উল্লেখ করেন।

স্থানীয়রা জানান, নাজমুল পেশাদার চালক ছিলেন না। পার্শ্ববর্তী বৈশখালী গ্রামের নুরুজ্জামান জামু কিছু মাটি বহনের জন্য নাজমুলকে দিয়েছিল। নুতন চালক হওয়ায় সংকীর্ন সড়কে তা ডাম্পারের নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনার শিকার
হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, নাজুমলের দুই সন্তানের মধ্যে একজন সম্প্রতি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে অসহায় পরিবারটি পথে বসতে চলেছে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন মাসুম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ