শ্যামনগরে শিশু ধর্ষনের অভিযোগ, ধর্ষক আটক


শ্যামনগরে ১ম শ্রেণীতে পড়ুয়া এক শিশু (৬) ধর্ষিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ধর্ষক তরণী কুমার মন্ডল (১৪) কে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
সে ওই গ্রামের রতন কুমার মন্ডলের ছেলে ও গোবিন্দপুর এএইচ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
এঘটনায় থানায় (মামলা নং-১৮) হয়েছে।
মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র মতে, ঘটনার দিন সকালের দিকে শিশুটির বাবা-মা মাঠে কাজ করছিলো। বাড়িতে একা পেয়ে তরনী খেলার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আত্মচিৎকারে পার্শ্ববর্তীরা দ্রুত এসে উদ্ধার করে এবং ধর্ষক তরনীকে আটক করে পুলিশকে খবর দেয়।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে। ধর্ষক তরণীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: পত্রদূত
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন


