সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সড়ক দু*র্ঘ*ট*না*য় এক ব্যক্তি নি*হ*ত

এবিএম কাইয়ুম রাজ:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের কুদ্দুস হালদারের মেজ ছেলে মো. জাকির হোসেন (৩৬) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) বিকেল পাঁচটার পর খুলনার রূপসা ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মো. জাকির হোসেন বসুন্ধরা সিমেন্ট সাউথ বেঙ্গল ডিভিশনের খুলনা এরিয়ার তেরখাদা টেরিটরির টেরিটরি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো অফিসের কাজ শেষে রুট থেকে ফেরার পথে আকস্মিক দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয় এবং ব্রিজের রেলিংয়ের সাথে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে রাত ১২টার দিকে শরীয়তপুর এলাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তার এই অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী, প্রতিবেশী এবং নূরনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ বর্তমানে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন